বেশ কয়েক বছর আগে কখনও কোন মানুষকে যদি জিজ্ঞেস করা হতো, আপনি কোন দেশে যাবেন। তারা চোখ বন্ধ করেই বলে দিতো আমেরিকা তথা যুক্তরাষ্ট্রের নাম। কিন্তু সময়ের সাথে সাথে এই চিন্তায় এসেছে পরিবর্তন। কেননা বিশ্বের অনেক দেশের মানুষই চীনকে এখন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি পছন্দ করে। এমনই তথ্য উঠে এসেছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টারের নতুন সমীক্ষায়। আন্তর্জাতিক এই সংস্থাটি প্রথমবারের মতো এমন ফলাফল নথিভুক্ত করেছে।
নিরপেক্ষ এই থিঙ্ক ট্যাঙ্কের গবেষণায় দেখা গেছে, অনেক দেশ চীন সম্পর্কে ইতিবাচক মনোভাব রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বিপরীতে যুক্তরাষ্ট্র সম্পর্কে ধারণা আরও খারাপ হয়েছে। যদিও উত্তরদাতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা নেতা শি জিনপিং উভয়ের প্রতিই কম আস্থা প্রকাশ করেছে। তবে স্কোরের দিক থেকে ট্রাম্পের চেয়ে ভালো অবস্থানে রয়েছেন শি।
গবেষণাটি আরও বলছে, যদিও চীনের তুলনায় যুক্তরাষ্ট্র ব্যক্তিগত স্বাধীনতাকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার বিষয়ে বেইজিংয়ের চেয়ে এগিয়ে আছে ওয়াশিংটন, যা অনেকেরই পছন্দ নয়। মূলত পিউ ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে মোট ৩৬টি দেশের ৪২ হাজারেরও বেশি মানুষের ওপর এই জরিপ চালিয়েছে। গবেষণায় আরও দেখা গেছে, এসব দেশের মধ্যে ২৫টিতেই যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি অনুকূল মনোভাব পোষণকারী লোকের সংখ্যাই বেশি।
পিউর গবেষণায় আরও দেখা গেছে, সাধারণত মধ্যম আয়ের দেশগুলোর চীন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির হার বেশি। অন্যদিকে, ধনী দেশগুলোর দৃষ্টিভঙ্গি তুলনামূলকভাবে কম। অবশ্য এক্ষেত্রে ব্যতিক্রম সিঙ্গাপুর। বরং দেশটিতে চীনের প্রতি ইতিবাচক মনোভাবের হার ছিল উচ্চ মাত্রা। তবে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে থুব শিগিগিরই বিশ্বের কাঙ্ক্ষিত দেশের শীর্ষে পৌঁছে যাবে চীন।





