এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত অসামরিক পরমাণু কর্মসূচি সংক্রান্ত ঐতিহাসিক চুক্তিটি কার্যকর হওয়া পুরোপুরি রিয়াদের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়ার ওপর নির্ভরশীল। ট্রাম্পের এই শর্তকে স্বাগত জানিয়েই নেতানিয়াহু এমন প্রতিক্রিয়া দিলেন।
ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে সৌদি আরব এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটি আগে থেকেই নিজেদের অবস্থানে অনড় থেকে বলে আসছে যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যকর পথ তৈরি না হওয়া পর্যন্ত তারা ইসরাইলকে স্বীকৃতি দেবে না।
গত বুধবার যখন এই পরমাণু চুক্তির ঘোষণা দেয়া হয়, তখন ট্রাম্প শর্ত হিসেবে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়ার বিষয়টি উল্লেখ করেননি। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া পোস্টে তিনি এই নতুন শর্তের কথা জানান।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান, মরক্কো ও কাজাখস্তান এই চুক্তির সদস্য হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে।





