পেরুতে পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৩

পেরুতে পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত
পেরুতে পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত | ছবি : সংগৃহীত
0

পেরুর দক্ষিণাঞ্চলে পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১১ বিদেশি নাগরিক ও ২ ক্রুসহ অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর, শনিবার বিমানটি পেরুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইনস অতিক্রমের সময় বিধ্বস্ত হয়।

পেরুর বিমান মন্ত্রণালয়ের তথ্য, নাজকা শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে সোকোস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে স্থানীয় সময় শনিবার বেলা ১২টার কিছু পরে পিসকো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে পেরুভিয়ান এয়ারলাইন অ্যারোডিয়ানার মালিকানাধীন সেসনা ক্যারাভান সি-২০৮ মডেলের ছোট বিমানটি।

আরও পড়ুন:

এর ঘণ্টাখানেক পর নাজকা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে জরুরি বার্তা পাঠান বিমানের পাইলট। এরপরেই বিমানের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

এফএস