এক বিবৃতিতে ফিনল্যান্ডের সামরিক বাহিনী বলেছে, সুইডেনের সামরিক সরঞ্জাম বিশেষ করে আকাশসীমা নজরদারি জোরদার করবে। এতে কোনো ধরনের অনুপ্রবেশ বা ঘটনা ঘটলে তা মোকাবিলায় ফিনল্যান্ডের নিজস্ব বাহিনীকে প্রয়োজনীয় সক্ষমতা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর একজন মুখপাত্র বলেছেন, ফিনল্যান্ডের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১ হাজার ৩৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।
ন্যাটোর সবচেয়ে নতুন দুই সদস্য ফিনল্যান্ড ও সুইডেনের মধ্যে আগে থেকেই ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে।





