মিয়ানমারের পাঁচ হাজার আশ্রয়প্রার্থীর প্রত্যাবাসন শুরু করেছে মালয়েশিয়া

আশ্রয়প্রার্থীর প্রত্যাবাসন শুরু করেছে মালয়েশিয়া
আশ্রয়প্রার্থীর প্রত্যাবাসন শুরু করেছে মালয়েশিয়া | ছবি: সংগৃহীত
0

মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইংয়ের সঙ্গে একটি বিতর্কিত চুক্তির অধীনে দেশটির প্রায় পাঁচ হাজার আশ্রয়প্রার্থীর প্রত্যাবাসন শুরু করেছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, এসব আশ্রয়প্রার্থীর মধ্যে রোহিঙ্গারাও অন্তর্ভুক্ত।

মিয়ানমারের নৌবাহিনীর তিনটি জাহাজের মাধ্যমে প্রথম ১ হাজার ৪৭৬ জন আশ্রয়প্রার্থীকে মঙ্গলবার দিনের শেষে মালয়েশিয়া ত্যাগের কথা রয়েছে।

তবে মানবাধিকার সংস্থাগুলো এ প্রত্যাবাসনের নিন্দা জানিয়ে বলেছে, এসব আশ্রয়প্রার্থী সহিংসতা, নিপীড়ন এবং মিয়ানমার সেনাবাহিনীতে জোরপূর্বক নিয়োগের সম্মুখীন হচ্ছেন।

আরেকদিকে, মালয়েশিয়া এ প্রত্যাবাসনকে স্বেচ্ছামূলক আখ্যা দিলেও, জাতিসংঘের শরণার্থী সংস্থাকে আটক কেন্দ্রের আশ্রয়প্রার্থীদের সঙ্গে দেখা করা বা বিষয়টিকে যাচাই-বাছাই করার ক্ষেত্রে বাধা দিয়েছে। এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

এফএস