চাপে পড়ে ৪.৪ বিলিয়ন ইউরোর ভল্ট ভাঙছে ফিফা!

ফিফার লোগো
ফিফার লোগো | ছবি: সংগৃহীত
0

ফিফার নগদ রিজার্ভে থাকা ৪ দশমিক ৪ বিলিয়ন ইউরোর ভল্ট ভাঙ্গার কথা জানিয়েছেন ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সম্প্রতি ফিফার নগদ রিজার্ভ থেকে ২১১ সদস্যদের প্রত্যেককে ১ কোটি ডলার অর্থ দেয়ার জন্য চাপ দেয় উয়েফা ও কনকাকাফ। তাদের সেই আহ্বান বিবেচনায় রেখে এই সিদ্ধান্তের কথা জানান ইনফান্তিনো।

এ বিষয়ে গভর্নিং বডির ছয়টি মহাদেশিয় কনফেডারেশনের কাছে চিঠিও দিয়েছে ফিফা।

আরও পড়ুন:

রয়টার্সের তথ্য অনুযায়ী, এ তহবিল থেকে নির্দিষ্ট কোনো পরিমাণ অর্থ দেয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হননি ইনফান্তিনো। আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলেও জানা গেছে।

ইনফান্তিনো ওই চিঠিতে লিখেছেন, ফিফার প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে থেকেই সর্বোচ্চ পরিমাণ অতিরিক্ত তহবিল দেয়ার বিষয়ে সমর্থন রয়েছে তার।

এসএইচ