মস্কো-ওয়াশিংটনের ডিজেল চুক্তিতে হতাশ ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি | ছবি: সংগৃহীত
0

রাশিয়া-যুক্তরাষ্ট্রের ডিজেল চুক্তি কারণে প্রতারিত বোধ করছে ইউক্রেন। গতকাল (বুধবার, ১৪ অক্টোবর) লন্ডনে পিয়ার্স মরগানের অনুষ্ঠানে দেয়া সাক্ষাতকারে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এসময় তিনি ট্রাম্পের নীতির সমালোচনা করে আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের উচিত ইতিহাসের ভুল দিকে না গিয়ে মাঝামাঝি অবস্থানে থাকা। আর এ কারণে প্রতারিত বোধ করছেন তিনি।

এদিকে, রুশ বাহিনী ইউক্রেনের কোটোভকাসহ খারকিভ অঞ্চলের তিনটি বসতির ওপর নিয়ন্ত্রণ বাড়িয়েছে বলে জানিয়েছে মস্কো। অন্যদিকে, একই দিনে ১৬টি বসতি পুনরায় নিয়ন্ত্রণে আনার দাবি করেছে ইউক্রেন।

এরই মধ্যে বুধবার ইউক্রেনে ইলন মাস্কের স্পেসএক্স স্টারলিংক পরিষেবা সীমিত করে দিয়েছে।

এমন পরিস্থিতিতে দেশটির আক্রমণ ও আকাশ-প্রতিরক্ষা ড্রোন মিশন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কিয়েভ। তবে স্টার লিংকের গতি হ্রাসের পেছেন মার্কিন সরকার থাকতে পারে বলে মন্তব্য করেছেন ইলন মাস্ক।

জেআর