সাবেক এমপি আব্দুল হাইয়ের প্রথম জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল হাইয়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল হাইয়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে | ছবি: এখন টিভি
0

মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিক, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ডেপুটি স্পিকারের, সরকার ও বিরোধীদলের সংসদ সদস্যরা।

জানাজা শেষে মরহুম আব্দুল হাইয়ের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতির পক্ষ থেকেও।

আরও পড়ুন:

এসময় দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা সাবেক এ সংসদ সদস্যের কর্মময় জীবনের কথা স্মরণ করে তার দেখানো রাজনৈতিক আদর্শে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে, গতকাল (বুধবার, ১৪ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই।

উল্লেখ্য, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তার মরদেহ নিজ জেলা মুন্সীগঞ্জে নিয়ে সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়ার কথা রয়েছে। এ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এছাড়া নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং মুন্সীগঞ্জে আরও জানাজার কর্মসূচি রয়েছে।

এসএইচ