ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি বিবিসিকে জানান, প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকজন আহত হলেও প্রধানমন্ত্রী ও সরকারের অন্যান্য মন্ত্রীরা অক্ষত রয়েছেন।
অন্যদিকে হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যম দাবি করেছে, তারা সৌদি কর্মকর্তাদের পরিচালিত সামরিক পরিচালনা সদর দপ্তর ও অস্ত্রাগারে আঘাত হেনেছে।
এক দশকেরও বেশি সময় আগে সানা থেকে বিতাড়িত হওয়ার পর ইয়েমেন সরকার এডেনে তাদের দপ্তর পরিচালনা করছে। ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেন সরকারকে বিমান সহায়তাসহ সার্বিক সমর্থন দিচ্ছে প্রতিবেশী সৌদি আরব।





