বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপের তথ্য অনুযায়ী, আইএসের একজন যোদ্ধা মুসল্লিদের লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে মসজিদে প্রাঙ্গণে এসে বিস্ফোরণ ঘটায়। শুক্রবার জুমার নামাজের সময় হামলাকারী মসজিদের ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
আরও পড়ুন:
ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত মসজিদটি শিয়া সম্প্রদায়ের। এ ঘটনার পর ইসলামাবাদ জুড়ে নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান সরকার।
২০০৮ সালের পর এটিকে পাকিস্তানে সবচেয়ে ভয়াবহ আত্মঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।





