জর্ডানের একটি সামরিক সূত্র জানায়, দেশের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো কারা উৎক্ষেপণ করেছে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে দেশটি ।
এছাড়া ইরাকের বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখার এলাকায় বিমান হামলায় অন্তত দুই ইরাকি নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন:
এরই সঙ্গে কাতারে দোহায় নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল দ্বিতীয় দফার হামলায় লক্ষ্যবস্তু ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে ইরানের হামলার ‘কঠোর নিন্দা’ জানিয়েছে সৌদি আরব। দেশটি সতর্ক করেছে, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন চললে ‘দুর্যোগজনক পরিণতি’ হতে পারে।
ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাত, যেখানে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও আবুধাবিতে বসতবাড়িতে ধ্বংসাবশেষ পড়ায় এক এশিয়ান নাগরিক নিহত ও কিছু ক্ষয়-ক্ষতি হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রের অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত আছে দেশটি।





