নিজেদের সব বিধায়ক পদত্যাগ করবেন— থালাপতির এমন হুঁশিয়ারির কারণ কী?

থালাপতি বিজয়
থালাপতি বিজয় | ছবি: সংগৃহীত
0

ডিএমকে ও এআইএডিএমকে সরকার গঠনের চেষ্টা করলে নিজেদের সব বিধায়ক পদত্যাগ করবে বলে কড়া হুঁশিয়ারি দিলো থালাপতি বিজয়ের দল টিভিকে। টিভিকে প্রয়োজনীয় ১১৮ বিধায়কের সমর্থন নিশ্চিত না করায় রাজ্য সরকার গঠন নিয়ে তামিলনাড়ুতে চরম রাজনৈতিক সংকট দেখা দিলো। এই পরিস্থিতিকে জটিল সংকট উল্লেখ করে ১০ মে পর্যন্ত নিজেদের সব বিধায়ককে চেন্নাইয়ে অবস্থানের নির্দেশ দিয়েছে ডিএমকে।

২৩৪ আসনের বিধানসভার মধ্যে ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নে ইতিহাসে নজিরবিহীন রাজনৈতিক সংকটে তামিলনাড়ু। সুপারস্টার থালাপতি বিজয়ের দল টিভিকের আর মাত্র ছয় বিধায়কের সমর্থনের অভাবে সরকার গঠন অনিশ্চিত হয়ে পড়েছে। এই সুযোগ লুফে নিতে মরিয়া ডিএমকে ও এআই-এডিএমকে। চিরপ্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও জোটবদ্ধ হয়ে সরকার গঠনে গোপনে আঁতাত করছে দল দু’টি। এর পেছনে বিজেপির ইশারা থাকতে পারে বলেও সন্দেহ করছে টিভিকে।

এমন নাটকীয় মোড়ে তামিলনাড়ুর রাজনীতির সংকট ঘনীভূত হওয়ার শঙ্কা প্রকট হচ্ছে। ডিএমকে ও এআই-এডিএমকে সরকার গঠনের দাবি জানালে নিজেদের ১০৭ বিধায়ক সবাই পদত্যাগের ঘোষণা দেবেন বলে কড়া হঁশিয়ারি দিয়েছে বিজয়ের দল টিভিকে। এনডিটিভির খবরে উঠে এসেছে এসব তথ্য।

নির্বাচনে সবচেয়ে বেশি জনমত পাওয়া টিভিকে সন্দেহ করছে; তাদের সরকার গঠন ঠেকাতে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে এমকে স্ট্যালিনের ডিএমকে ও পালানিস্বামীর এআই-এডিএমকে।

আরও পড়ুন:

এদিকে গতকাল (বৃহস্পাতিবার, ৭ মে) মুখ্যমন্ত্রী হিসেবে টিভিকে নেতা থালাপতি বিজয়ের শপথগ্রহণ আটকে দিয়েছেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। থালাপতিকে ডেকে ১১৮ বিধায়কের সমর্থন নিশ্চিত করতে বলেছেন তামিলনাড়ুর রাজ্যপাল। অন্যদিকে ডিএমকে বলেছে, তাদের প্রধান লক্ষ্য নতুন নির্বাচন এড়ানো।

এমনকি স্থিতিশীল সরকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক শক্তিকে সুযোগ দিতে চায় না বলেও দাবি করছে এমকে স্ট্যালিনের দল। বর্তমান পরিস্থিতিকে ‘জটিল সংকট’ উল্লেখ করে ১০ মে পর্যন্ত নিজেদের সব বিধায়ককে চেন্নাইয়ে অবস্থানের নির্দেশও দিয়েছে ডিএমকে।

তামিলনাড়ুতে সরকার গঠনের দরকষাকষিতে চাহিদা বাড়ছে সিপিএম, সিপিআই, আইইউএমএল ভিসিকে এবং ডিএমডিকের আট বিধায়কের। সমর্থনের জন্য বিজয় যোগাযোগ করলেও এখনও ইতিবাচক সাড়া দেয়নি তারা। অন্যদিকে ডিএমকে ও এআই-এডিএমকে তাদের সমর্থন পেলেও সরকার গঠন কঠিন হবে।

কারণ রাজ্যটির ২৩৪ আসনের বিধানসভায় কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থনসহ বিজয়ের টিভিকে ১১২ বিধানসভার সমর্থন নিশ্চিত করেছে। বিপরীতে ডিএমকে ও এআইএডিএমকে জোট বাঁধলেও দুই দলের মোট বিধায়কের সংখ্যা দাঁড়াবে ১০৬ জন। প্রয়োজন হবে আরও ১২ বিধায়কের সমর্থন; যেখানে টিভিকের লাগবে মাত্র ৬৭ বিধায়কের সমর্থন।

এসএস