আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় | ছবি: সংগৃহীত
0

আইনজীবীর পোশাক পড়ে কলকাতা হাইকোর্টে উপস্থিত রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী সহিংসতার মামলায় আজ ( বৃহস্পতিবার, ১৪ মে) তিনি সওয়াল করবেন প্রধান বিচারপতির এজলাসে।

ভোট পরবর্তী সহিংসতায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের উপরে হামলা, বাড়িঘর ভাঙচুর, দলীয় কার্যালয়ে হামলার মামলায় সাওয়াল জবাব করতেই আজ হাইকোর্টে যান মমতা।

আরও পড়ুন

এ মামলার শুনানি হবে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। রাজ্যটির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দোপাধ্যায় আদালতে এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা করেন।

তবে এবারই প্রথম নয়, গত ফেব্রুয়ারি মাসেও আইনজীবী হিসেবে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজের আইনের স্নাতক। মুখ্যমন্ত্রী হবার আগে আইনের প্র্যাকটিসও করেছিলেন তিনি।

জেআর