ভারতের যাত্রীবাহী ট্রেনে আগুন, উদ্ধার ৬৮

যাত্রীবাহী ট্রেনে আগুন
যাত্রীবাহী ট্রেনে আগুন | ছবি: সংগৃহীত
0

ভারতের মধ্যপ্রদেশের রতলামে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি কোচে আগুন লাগার পর জানলা ভেঙে ৬৮ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। কেউ আহত না হলেও এ ঘটনা ঘুমন্ত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।

আগুনে রাজধানী এক্সপ্রেসের বি-১ কোচটি সম্পূর্ণ পুড়ে যায়। এরপর জ্বলন্ত কোচটিকে ট্রেন থেকে আলাদা করে ফেলা হয়। শর্ট-সার্টিক থেকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয় বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।

স্থানীয় সময় আজ (রোববার, ১৭ মে) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে কোচটিতে আগুন লাগে। এসময় বেশিরভাগ যাত্রী ঘুমের মধ্যে ছিলেন।

এছাড়া রেললাইনের কাছে কিছু গাছেও আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ারসার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জেআর