আজ (শনিবার, ১৮ জুলাই) খবরটি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। জানা গেছে, ভূমিধসের কারণে ওই এলাকার একাধিক ভবন ধসে পড়েছে। উদ্ভূত এ পরিস্থিতিতে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে হাজারের বেশি বাসিন্দাদের।
এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্বিতীয় স্তরের জরুরী অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কাজ করছেন ১০০ সদস্যের একটি উদ্ধারকারী দল।





