ইরানের বিরুদ্ধে এআই ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইরানের বিরুদ্ধে এআই প্রযুক্তি ব্যবহার করে চলমান যুদ্ধ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্পের দাবি, আব্রাহাম লিংকনে সফল হামলার বিষয়ে আইআরজিসি যেসব তথ্যচিত্র উত্থাপন করছে তা ভিত্তিহীন ও এআইনির্ভর।

এছাড়াও ইরানের কাছে জাহাজ ধ্বংসকারী ‘কামিকাজে নৌযান’ নেই বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের হামলায় আব্রাহাম লিঙ্কন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর উড়িয়ে দেয়।

এসএস