Recent event

কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল মুন্সীর প্রার্থিতা বাতিল: আপিল বিভাগ

মঞ্জুরুল আহসান মুন্সী
মঞ্জুরুল আহসান মুন্সী | ছবি: সংগৃহীত
0

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ ‍টু আপিল খারিজ করেন।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর ঋণখেলাপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। এরপর তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল করেন।

ইএ