এর ফলে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ সরকার সার বিতরণ করতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
সারের কৃত্রিম সংকট নিরসন, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও পারিবারিক একচেটিয়া প্রভাব বন্ধ করতেই সরকার ২৭ আগস্ট ২০২৬ নতুন এ নীতিমালা' প্রণয়ন করে। নীতিমালা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সার ডিলাররা। পরে, নীতিমালার ওপর স্থিতাবস্থা জারি করেছিলেন হাইকোর্ট। এ আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যান রাষ্ট্রপক্ষ।





