মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর

মানবতাবিরোধী অপরাধের মামলা

মাহবুব-উল আলম হানিফ
মাহবুব-উল আলম হানিফ | ছবি: সংগৃহীত
0

চব্বিশের জুলাই-আগস্টে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ২৯ অক্টোবর ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই রায় ঘোষণা করা হবে।

আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) এ দিন ধার্য করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।

এর আগে, গত ৭ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুন:

মামলায় প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এবং পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন আমির হোসেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মামলাটি কার্যতালিকায় উঠলে রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় অন্য আসামিরা হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। শুরু থেকেই চার আসামিই পলাতক রয়েছেন।

এসএইচ