Recent event

জুলাই গণঅভ্যুত্থান: যে জেলায় যতজন শহিদ; ততগুলো গাছ লাগানোর উদ্যোগ

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা | ছবি: সংগৃহীত
0

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আগামীকাল (শনিবার, ১৯ জুলাই) সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি জেলায় শহিদদের সংখ্যার সমসংখ্যক গাছ লাগানো হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। আজ (শুক্রবার, ১৮ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এ ঘোষণা দেয়া হয়।

তথ্য বিবরণীতে জানানো হয়, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ আয়োজন করা হবে। গণহত্যা ও ছাত্রজনতার প্রতিরোধ দিবস ১৯ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা’।

কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৫ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

এতে আরও বলা হয়, সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওর ইউআরএল পাঠানো হবে। এছাড়া ঢাকার সাভারে শহিদদের স্মরণে সমাবেশের আয়োজন করা হবে। 

এদিন সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’, ‘আবরার ফাহাদ’ ও ‘আয়নাঘর স্টোরিজ’সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে।—বাসস

এসএইচ