‘ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাশত করা হবে না’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম | ছবি: সংগৃহীত
0

কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (বুধবার, ২৭ আগস্ট) সকালে খিলক্ষেতের তিনটি মসজিদ ও মন্দিরকে প্রদানকৃত জমির বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক বাতিল রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর

তিনি বলেন, ‘খিলক্ষেতে রেলওয়ের জমি উদ্ধারের সময় হিন্দু সম্প্রদায়ের যে মন্দির উচ্ছেদ করা হয়েছিল তা মর্যাদাপূর্ণ হয়নি। তাই, বিষয়টি বিবেচনায় নিয়ে রেলপথ মন্ত্রণালয় তাদের নতুন উপাসনালয়ের জন্য জমি বরাদ্দ দিলো। প্রদান করা এ জমি রেলওয়ের নির্ধারিত মূল্যেই নেয়া হয়েছে।’

এসময় চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির কর্তৃপক্ষের দাবি অনুযায়ী সিঁড়ি সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এএইচ