Recent event

শেষ বয়সে দেশে ফেরা: পাকিস্তান থেকে ফিরলেন সাত বাংলাদেশি নারী

পাকিস্তান থেকে দেশে ফেরা নারীরা
পাকিস্তান থেকে দেশে ফেরা নারীরা | ছবি: এখন টিভি
0

দীর্ঘ কয়েক দশক পর পাকিস্তান থেকে দেশে ফিরেছেন সাত বাংলাদেশি নারী। বাংলাদেশি তিন ব্যক্তির স্বউদ্যোগে গঠিত মানবাধিকার সংগঠন ‘খোঁজ’-এর সহায়তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি–৩৪২-এ তারা দেশে ফেরেন।

শৈশবে কাজের প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে এসব নারীকে পাকিস্তানে পাচার করা হয়েছিল। সেখানে তারা নানা ধরনের অত্যাচার ও নির্যাতনের শিকার হন। একপর্যায়ে পাচারকারীদের ফাঁদ থেকে বেরিয়ে এসে প্রত্যেকেই পাকিস্তানে স্থায়ীভাবে থিতু হন।

আরও পড়ুন:

দীর্ঘ সময় ধরে মাতৃভূমিতে ফেরার আকাঙ্ক্ষা থাকলেও উপযুক্ত কোনো পথ না পেয়ে একসময় আশা ছেড়ে দেন তারা। অবশেষে পাকিস্তানি ও বাংলাদেশি কিছু মানবিক মানুষের সহায়তায় কেউ প্রায় ৪০ বছর, কেউ আবার ৪৮ বছর পর দেশে ফেরার সুযোগ পান।

দেশে পৌঁছে বিমানবন্দরে স্বজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই নারীরা। দীর্ঘ বিচ্ছেদ শেষে আপনজন ও নিজের দেশের মাটিতে ফেরাকে তারা জীবনের এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত হিসেবে বর্ণনা করেন।

এনএইচ