Recent event

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান | ছবি: সংগৃহীত
0

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে নতুন সরকারের গঠন ও সরকারের নেতৃত্বের জন্যও তিনি শুভেচ্ছা জানান। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি)  ভোরে  সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সি আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ তারেক রহমান ও বাংলাদেশের জনগণের জন্য সমৃদ্ধি ও অগ্রগতির শুভকামনা জানিয়েছেন।

সৌদি যুবরাজ বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


এএম