Recent event

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী | ছবি: সংগৃহীত
2

হাজারো মানুষের আত্মত্যাগে অর্জিত গণতান্ত্রিক যাত্রায় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামী রাজনৈতিক নেতৃ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার মাহফিল আয়োজন করেছে জামায়াত ইসলামী।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে জনগণ, তাই তাদের কথা মাথায় রাখতে হবে সবার আগে।’

এসএইচ