দেশগঠনে প্রধানমন্ত্রীর কার্যক্রমের প্রচারণায় সক্রিয় থাকার অঙ্গিকার মিডিয়া সেলের

বিএনপি মিডিয়া সেলের বৈঠক
বিএনপি মিডিয়া সেলের বৈঠক | ছবি: বিএনপি মিডিয়া সেল
3

দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রমের প্রচারণায় বিএনপির মিডিয়া সেল আরও সক্রিয় থাকার অঙ্গিকার ব্যক্ত করেছে। আজ (রোববার, ৮ মার্চ) রাজধানীর গুলশানে মিডিয়া সেলের অফিসে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে সরকারের কার্যক্রম কীভাবে প্রচার করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান সেলের সদস্যরা।

বৈঠকে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেলের সভাপতিত্বে বৈঠকে সেলের সদস্যসচিব পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

এছাড়া অধ্যাপক মোর্শেদ হাসান খান, শাম্মী আখতার, শায়রুল কবির খান, ফয়সাল মাহমুদ ফয়েজী, মাহমুদা হাবীবা উপস্থিত ছিলেন।

এদিকে বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ডেমোক্রেসি ডায়াসের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুনও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপি মিডিয়া সেলের সাবেক সদস্য সাংবাদিক আলী মামুদ এবং সাবেক ডিজিটাল বিভাগের প্রধান মাহবুব মানিকের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।

এসএস