আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলা হবে। সব শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রযুক্তিনির্ভর ক্লাস রুমে ক্লাস সম্পন্ন করবে শিক্ষকরা। শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার জন্য সরকার কাজ করছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘২০০১ সালে পাবলিক পরীক্ষা অ্যাক্ট পরিবর্তন করা হয়েছে। বাহির থেকে যদি কেউ সমস্যার সৃষ্টি করে তাদের সবার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। পুলিশের জন্য বডি অন ক্যামেরা রাখা হবে। এছাড়া খাতা পরিবর্তন, নম্বর বণ্টনে অনিয়ম হলে সে ব্যাপারেও আইন প্রণয়ন করা হবে।’
মন্ত্রী বলেন, ‘যে কোনো পরীক্ষা সম্পন্ন হবার ২ মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। ২ বছরের কোর্স ২ বছরের মধ্যেই শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সেশন জট থাকতে পারবে না।’




