নিরাপদে দেশে ফিরে স্বস্তি প্রকাশ করেন তারা। এসময় তাদেরকে স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং কেবিন ক্রু ইউনিয়নের সদস্যরা। গত ২৭ ফেব্রুয়ারিতে তারা কাতার গেলে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে ফ্লাইট বাতিল হয়। এরপর কাতারে একটি হোটেলে অবস্থান করেন তারা।
আরও পড়ুন:
যে বিষয়গুলো এতোদিন শুনতাম তা আমরা আমাদের হোটেলের জানলা দিয়ে দেখাতে পাওয়ার কথা জানান বিমানের চালক ও ক্রুরা।
বিমানের এক কর্মকর্তা বলেন, ‘দাম্মামের ক্রুদের প্রথমে রিয়াদে নিয়ে আসি। এরপর সেখান থেকে রিয়াদ ফ্লাইটে দেশে নিয়ে আসা হয়। আর দুবাই, সারজা, আবুধাবিতে যারা ছিলো তাদেরকে ও দেশে নিয়ে আসা হয়েছে।’
এসময় তাদের পরিবারের সদস্যরা চরম আতঙ্কে সময় পার করেছেন। আটকে পড়া বিমানের ক্যাপ্টেন আসিফ মাহমুদ জানান, দেশে ফেরার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সার্বিক সহায়তা করেছে।





