পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ‘মগনামা জেটিঘাট ও বেড়িবাঁধের টেকসই উন্নয়ন হলে কুতুবদিয়া ও পেকুয়ার মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।’ এতে এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির নতুন সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন:
এর আগে, সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পেকুয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নামাজ শেষে তিনি সিকদারপাড়ায় পারিবারিক কবরস্থানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
পরে উপস্থিত সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মন্ত্রী।
মন্ত্রীর এ সফরকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয়দের আশা, এ পরিদর্শনের ফলে উপকূলীয় অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।





