ঈদের ছুটিতে মেট্রোরেলে যাত্রীর ভিড়, উত্তরা রুটে বাড়তি চাপ

ঈদের ছুটিতে মেট্রোরেলে যাত্রীর ভিড়
ঈদের ছুটিতে মেট্রোরেলে যাত্রীর ভিড় | ছবি: এখন টিভি
0

ঈদ দিন বন্ধ থাকার পর আজ (রোববার, ২২ মার্চ) সকাল থেকে মেট্রোরেল আবারও যাত্রী পরিবহন শুরু করেছে। উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে সকাল থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

মতিঝিল স্টেশনে দুপুরে দেখা যায়, শতশত মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে চেষ্টা করছেন। লাইনের দৈর্ঘ্য স্টেশনের প্রবেশপথ পর্যন্ত পৌঁছেছে। অধিকাংশ যাত্রীর গন্তব্য উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার ও উত্তরা উত্তর স্টেশন। টিকিট অফিসাররা দম ফেলার সুযোগ ছাড়াই যাত্রীদের টিকিট বিক্রি করছেন।

কনকোর্স প্লাজা থেকে প্ল্যাটফর্মে দেখা যায়, ট্রেন আসার সঙ্গে সঙ্গে যাত্রীরা হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করছেন। প্রতিটি কোচে অতিরিক্ত যাত্রী দাঁড়িয়ে ভ্রমণ করছেন। অনেকেই একে অপরের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে যাচ্ছেন।

আরও পড়ুন:

জানা গেছে, উত্তরার খোলামেলা জায়গাগুলো বর্তমানে পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরাঘুরির জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। সেখানে নৌকা ভ্রমণ, ঘোরাঘুরি, বিভিন্ন রাইড এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা রয়েছে।

এছাড়া সড়কপথে যাতায়াত ব্যয়বহুল হওয়ায় মেট্রোরেল দ্রুত ও সাশ্রয়ী পরিবহন হিসেবে রাজধানীবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

এনএইচ