মির্জা ফখরুল বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের জন্য বড় ক্ষতি করবে, সামনের দিনগুলো খুব একটা ভালো হবে না, সব কিছু দাম বাড়বে। এটাকে মোকাবিলা করেই সরকার কাজ করছে।’
তিনি বলেন, ‘কিছু পাম্পে আমরা দেখেছি ভাঙচুর হয়েছে। আমরা সরাসরি বলতে চাই কোনো মব তৈরি করতে দেবো না, কঠোরভাবে দমন করা হবে মবকে, গায়ের জোড়ে আইনের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করবেন না।’
ধর্ম বিক্রি করে কিছু করা যায় না উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘কিছু সংখ্যক নেতা বের হয়েছে, যারা বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে। কিন্তু বেহেশত তো দিতে পারলো না এবার। আমরা আমাদের কাজ দিয়ে ইনশা আল্লাহ বেহেশতে যাবো। একটা জিনিস মনে রাখবেন ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বিএনপি যে কথা বলে সেটা কাজ করে দেখায়। আমরা আমাদের কাজ করে, ইবাদত করে বেহেশতে যাবো। ধর্মকে ব্যবহার করে কেউ বেহেশতে যেতে পারে না।’
প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘সৎভাবে কাজ করবেন, কেউ যেন অভিযোগ না করতে পাড়ে যে খাল খনন কাজ হয়নি।’
উল্লেখ্য, নেহা নদী পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৪২ লাখ টাকা। কাজটির বাস্তবায়ন করবেন পানি উন্নয়ন বোর্ড।





