আজ (সোমবার, ২৩ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, মীর শাহে আলমের পদত্যাগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবগঞ্জ উপজেলা শাখার নতুন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।
আরও পড়ুন:
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মীর শাহে আলম পদত্যাগ করায় শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিবেচনা থেকেই তিনি এ সিদ্ধান্ত নেন। তার এ পদক্ষেপে দলীয় শৃঙ্খলা ও কার্যকারিতাকে প্রাধান্য দেয়ার স্পষ্ট বার্তা প্রতিফলিত হয়েছে।
দলটির নেতারা বলছেন, মীর শাহে আলমের এ পদত্যাগের সিদ্ধান্ত তার দায়িত্ববোধ, রাজনৈতিক পরিপক্বতা এবং দলের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন।





