হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত | ছবি: এখন টিভি
0

হবিগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, হবিগঞ্জের মাধবপুরের মনতলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের ছয়টি কন্টেইনার লাইনচ্যুত হয়েছে। গতকাল (বুধবার, ১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন:

এ ঘটনায় নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিলেও তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইএ