আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারকে সহযোগিতা করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ অনুযায়ী ঢাকাসহ দেশের সব দোকান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে।
আরও পড়ুন:
তবে এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার ও জরুরি সেবাসংক্রান্ত দোকান।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান বলেন, ‘সিদ্ধান্তটির ফলে কতটা বিদ্যুৎ সাশ্রয় হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো হিসাব এখনো করা হয়নি। তবে করোনাভাইরাসের সময়ের অভিজ্ঞতা থেকে ব্যবসায়ীরা এই সময়সীমার সঙ্গে পরিচিত।’
তিনি আরও জানান, সরকার থেকে কোনো নির্দেশনা না এলেও; ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।





