এসময় রুমের কাচ ভেঙে বিমানবন্দরের ফায়ার সার্ভিস, আনসার ও এপিবিএনের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। আগুনে অন্তত ৭ জন আনসার সদস্য আহত হয়েছেন।
ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের। তবে, এ ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ও ইমিগ্রেশন কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে দাবি বিমানবন্দরের পরিচালক এ আর এম আলিফের।





