আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘জুলাই সনদ কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয় এটি গণঅভ্যুত্থানের প্রতিফলন। তাই রাষ্ট্রীয় স্বার্থে সংকীর্ণতা ছাড়িয়ে দ্রুত এর বাস্তবায়ন জরুরি।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা দ্বি-মত প্রকাশ করে জুলাই সনদ বাস্তবায়ন করা থেকে দূরে সরে যাচ্ছেন। সরকার দলের নোট অব ডিসেন্টগুলোও অযৌক্তিক।’
এছাড়া রাজনৈতিক সংকীর্ণতা ছাড়িয়ে রাষ্ট্রীয় স্বার্থে কাজ করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি জনগণের রায় দ্রুত সংসদে বাস্তবায়নের তাগিদ সুজনের।





