তেলের জন্য হাহাকার, এ যেন এখন স্বাভাবিক দৃশ্যপট। প্রতিদিন রাজধানীর ফুয়েল স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, তর্ক-বিতর্ক, বিশৃঙ্খলা থেকে নিস্তার নেই।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের অজুহাতে বাংলাদেশেও জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেলে ডিপো আর পাম্প মালিকদের পাল্টাপাল্টি অভিযোগের মাঝে ভোগান্তিতে পরেন সাধারণ মানুষ। একইসাথে তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোড ভিত্তিক যে ‘ফুয়েল পাশ’ অ্যাপের পরীক্ষামূলক সম্প্রচার কার্যক্রম শুরু হয়েছে তাতেও আসেনি কোনো সমাধান।
আরও পড়ুন:
গ্রাহকরা জানান, অ্যাপসে আসলে তেল বেশি দেয়ার কথা থাকলেও অ্যাপসে রেজিস্ট্রেশনই করা যাচ্ছে না। গ্রাহকদের ভোগান্তি বাড়ছে।
তবে পাম্প কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত তেল পাওয়ায় সরবরাহ সংকটের শঙ্কা নেই। তবে গ্রাহকের চাপ অনেক বেশি।
পাম্প কর্তৃপক্ষ জানায়, অন্য সময় যে তেল আসতো এখনো সে তেলই আসে। কিন্তু গ্রাহকের চাপের কারণে সমস্যা সমাধান করা যাচ্ছে না বলে জানায় পাম্প কর্তৃপক্ষ। তেলের চাহিদা আগের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে বলেও জানায় পাম্প কর্তৃপক্ষ।
এই সমস্যা থেকে রেহাই পেতে দ্রুত সরকারের যথাযথ পদক্ষেপ চান ভুক্তভোগীরা।





