ভিসা সংক্রান্ত জটিলতা সমাধানে কাজ করবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী | ছবি: এখন টিভি
0

শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরত আসা শ্রমিকদের ভিসা সংক্রান্ত সব জটিলতা সমাধানে কাজ করবে সরকার।

আজ (রোববার, ১২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্য থেকে ফেরত আসা যে সমস্ত শ্রমিকের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে তাদের ভিসা নবায়নের জন্য ব্যবস্থা নিচ্ছে সরকার।’

এদিকে, মালয়েশিয়া সফলভাবে সফর শেষ হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার যাতে উন্নত হয় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার।’

আরও পড়ুন:

এছাড়াও আগামী ২ মে সিলেটে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।

এর আগে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে ছিনতাই, মাদক ও চাঁদাবাজি রোধে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এসময়, সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফএস