আজ (বুধবার, ২২ এপ্রিল) সকালে সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও পোশাক বিতরণ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে এ কথা জানান তিনি।
এসময় তিনি আরও জানান, প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এ কর্মসূচি বাস্তবায়নে স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, তিন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় এবং ব্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন হবে।
আর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, পাট-শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। পলিথিনের কারণে যে পরিবেশ দূষণ হচ্ছে সেখান থেকে জনগণকে সরিয়ে নিয়ে আসতে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পণ্য পৌঁছে দেয়ার এই কর্মসূচি নেয়া হয়েছে।





