পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ অভিভাষণ প্রদান করেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো, স্বাধীনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের বিষয়ে আলোকপাত করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আরও বলা হয়, ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৬-এ বাংলাদেশসহ ভারত, নেপাল, শ্রীলঙ্কা, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, নাইজেরিয়া, তাঞ্জানিয়া, জাম্বিয়া প্রভৃতি দেশের মোট প্রায় ১৪৮ জন সামরিক ও বেসামরিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:
এর মধ্যে ১০৫ জন কোর্স মেম্বার এবং ২ জন ফ্যাকাল্টি মেম্বার অন্তর্ভুক্ত ছিলেন। অংশগ্রহণকারীরা বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো, কার্যক্রম এবং চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং বিভিন্ন বেঞ্চে চলমান বিচারিক কার্যক্রম প্রত্যক্ষ করেন। এর মাধ্যমে তারা বিচারিক কার্যপ্রণালি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীসহ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





