গুলশানে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

রাজধানীর গুলশানে ভারতীয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। নিহত নারীর নাম শামীম সালিম কাসিম। তার বয়স ৬৭ বছর।

আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) সকাল সাড়ে নয়টা নাগাদ উক্ত নারীকে আহত অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। সেখানকার দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু ঘটেছে উক্ত নারীর।

আরও পড়ুন

মরদেহে আঘাতের চিহ্ন ছিলো। ময়নাতদন্তের জন্য দুপুরে মরদেহ নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। এ সময়, নিহত নারীর ছেলে দাবি করেন, মেঝেতে পড়ে আহত হয়ে মৃত্যু ঘটেছে তার মায়ের।

জেআর