ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও গভীর করার আশাবাদ

হুমায়ুন কবিরের সঙ্গে ইমরান হায়দার
হুমায়ুন কবিরের সঙ্গে ইমরান হায়দার | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ও পাকিস্তান বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার আশাবাদ ব্যক্ত করেছে।

আজ (বুধবার, ২৯ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করলে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন:

বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন।

বিশেষ করে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উভয়পক্ষই আশা প্রকাশ করে যে, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত হবে।

এসএস