আজ (সোমবার, ৪ মে) রোহিঙ্গাদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের বিদ্যমান পোশাক মানানসই হয়নি। নতুন পোশাকে সন্তুষ্ট নয় পুলিশের সদস্যরা। তাদের আবেদনের প্রেক্ষিতে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার রোধে আরও কঠোর হচ্ছে সরকার। ১ মে থেকে মাদকের বড় কারবারিদের ধরতে বিশেষ অভিযানে চলছে।’
৫ আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীদের জামিন পাওয়াকে আদালতের বিষয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অপরাধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’
প্রথম অধিবেশনকে ইতিহাসের সবচাইতে সফল অধিবেশন দাবি করে তিনি বলেন, ‘এই অধিবেশনে সবচাইতে বেশি আইন প্রণয়ন হয়েছে।’





