রাষ্ট্র এখনো শিল্পীদের যথাযোগ্য মর্যাদা দেয়ার পর্যায়ে পৌঁছায়নি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: সংগৃহীত
0

রাষ্ট্র কাঠামো এখনো একজন শিল্পীকে যথাযোগ্য মর্যাদা ও সম্মানে ভূষিত করার পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিল্পীদের প্রতি ইতিবাচক।

আজ (শুক্রবার, ১৫ মে) রাজধানীর একটি হোটেলে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের আয়োজনে মিউজিক ও নৃত্য সন্ধ্যায় একথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘সরকারের পৃষ্ঠপোষকতা দেশের সৃজনশীল প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। যারা সৃজনশীল জ্ঞান এবং অনুভূতির বিনিময়ের মাধ্যমে মানুষের বোধকে পরিশীলিত ও পরিমার্জিত করেন, তারাই প্রকৃত শিল্পী।’

এসময় সংগীত পরিবেশন করেন বরেণ্য নজরুল সংগীত শিল্পী ও গবেষক সুজিত মোস্তফা এবং নৃত্য পরিবেশন করেন প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী মুন্মুন আহমেদ।

এএইচ