জনগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল: প্রধানমন্ত্রী

পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পিএমও
0

কুমিল্লাকে বিভাগ করতে সরকার আন্তরিক এবং জনগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী জানান, কৃষকের সুদসহ ১০ হাজার টাকা ঋন মওকুফ করা হয়েছে, কৃষকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে।

এসময় জনগণই দেশের মালিক উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ পুনর্গঠন করতে হবে, সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘এ জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার।’ এরই ধারাবাহিকতায় সরকার ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

সবশেষে তিনি বলেন, ‘জনগনের আস্থা-বিশ্বাস বিএনপির ওপর রয়েছে।’ এছাড়া বিগত সরকার খুন-গুমের সঙ্গে জড়িত বলেও মন্তব্য করেন তিনি।

এসএইচ