যে সব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি আছে, সে হাসপাতালগুলোতে ঈদের ছুটির মধ্যে চিকিৎসকরা থাকবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাম রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত কোনো ডাক্তার ও নার্সের ঈদের ছুটি হবে না। তাদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি।’—বাসস
হাম আক্রান্তদের চিকিৎসায় দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন | ছবি: সংগৃহীত
হামের রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত ডাক্তার, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (শনিবার, ২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এএইচ
এই সম্পর্কিত অন্যান্য খবর

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা: সালিশে ‘জুতার বাড়ি’ দিয়ে খালাস

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বিলম্ব ট্রেন চলাচল

সরকারি হলো বান্দরবানের তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়

সরকার বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

‘অভিশপ্ত’ নীল জার্সিতেই ইংল্যান্ডের মুখোমুখি হতে চায় আর্জেন্টিনা!