সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ (রোববার, ৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শহিদ জিয়ার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। বিএনপি'র কাছে মানুষের প্রত্যাশা অনেক তা পূরণ করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তলাবিহীন ঝুরির বাংলাদেশকে অল্প সময়ে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শহিদ প্রেসিডেন্টের জিয়াউর রহমান।’
এ সময় নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দলের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
তারেক রহমান বলেন, ‘জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিল, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে।’
সরকারপ্রধান বলেন, ‘জিয়াউর রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে এমন স্থানে নিয়ে গিয়েছেন, তাতে মানুষ জিয়া ও বাংলাদেশকে এক রকম মনে করতো। কঠোর পরিশ্রম, সততার মাধ্যমে দেশে অনেক পরিবর্তন এনেছিলেন তিনি। জিয়াউর রহমানের সে পথ অনুসরণ করতে হবে।’





