নিহত আবু রায়হানের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে তার বাবার নাম জানা যায়নি।
সহকর্মী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে অফিসের ভেতর একটি আম গাছ থেকে লোহার রড দিয়ে আম পাড়ছিলেন আবু রায়হান। এসময় অসাবধানতাবশত লোহার রডটি পাশে থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট ও অচেতন হয়ে পড়েন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই শরিফুল ইসলাম জানান, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।





