যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গতকাল (মঙ্গলবার, ২৩ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী।
আরও পড়ুন:
গ্রেপ্তারকৃতরা হলেন; নাজমুল হাসান (১৯), রাকিব হোসেন ওরফে আকিব (২০), সাইফুল ইসলাম (২৯), মো. শেখ ফরিদ (২০), মো. এনামুল হক (২২), মো. আবুল কালাম (৫৫), আব্দুল রুবেল ওরফে আরিফ (৩২), মো. নয়ন (২৪), ইয়াসিন আরাফাত (২২), রহমত উল্লাহ (১৯), মো. জাহিদুল ইসলাম (২০), অর্ক মনি ঝাড়ৈ (৩০), মো. আ. হান্নান (২২), মারুফ খান (২৩), মো. আব্দুল্লাহ (২১), মো. সাইদুল (২৮), মো. রাব্বী (২০), মো. রিজাউল শেখ (৫৫), মো. রাসেদ খান সেতু (৩২) ও রেশমী বেগম (২৫)।
গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




