আজ (রোববার, ২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান এবং অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।
আরও পড়ুন:
সিআইডির নতুন প্রধান মোশাররফ হোছাইন এর আগে এনএসআই-এর পরিচালক (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। হাইওয়ে পুলিশের নতুন প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ এর আগে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।




