আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ফল উৎসবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।’
এসময় তিনি ১৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’





